আন্তর্জাতিক ডেস্কঃ
জার্মানির বার্লিনে একটি বনাঞ্চল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের প্রায় ১.৫ টন সোভিয়েত গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বনের ভেতর এক পথচারীর সতর্ক নজরদারির কারণে এই বিশাল অস্ত্রভাণ্ডারের সন্ধান মেলে।
স্থানীয় সূত্র জানায়, এক ব্যক্তি বনের মধ্যে দিয়ে হাঁটার সময় কিছু সন্দেহজনক বস্তু দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একটি বিশেষজ্ঞ দল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা নিশ্চিত করেন যে, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত ইউনিয়নের ফেলে যাওয়া গোলাবারুদ, যা দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল।নিরাপত্তার স্বার্থে বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত পুরো এলাকাটি অবরুদ্ধ করে কাজ শুরু করেছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই। (সূত্র: আফ্রিকা নিউজ)