• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল

পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধার। তার বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের গুরুতর অভিযোগ এনে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুসারে, গত ২২ মে লাহোরের চুং থানায় এফআইআরটি দায়ের করা হয়। অভিনেত্রীর অভিযোগ, সাকিব তাকে এবং তার হবু স্বামীকে ফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

মোমিনা জানান, এই আইনপ্রণেতা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সাকিব আগে থেকে বিবাহিত এবং তার দুজন স্ত্রী রয়েছে।

এই বিয়ের খবর জানতে পেরে মোমিনা তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে ওই রাজনীতিক তার ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার শুরু করেন।

এখানেই শেষ নয়। শুধু মোমিনাই নন, তার বোনের ফোনেও হুমকিমূলক ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ।

এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মোমিনা ও সাকিবের মামলায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি সহ্য করা হবে না। যেকোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ও আপোষহীন ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা