• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

‘মাসুদ রানা’ নিয়ে আত্মবিশ্বাসী নায়ক

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন কোরবানির ঈদে রুপালি পর্দায় আসছে কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’। পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। এ উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদ বাগানে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, আব্দুল আজিজ, পরিচালক সৈকত নাসিরসহ ছবির কলাকুশলীরা। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা রাসেল রানা বলেন, ‘২০১৯ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো’কে হবে মাসুদ রানা’র মাধ্যমে এই সিনেমার সঙ্গে আমার যাত্রা শুরু। ছবিটি নির্মাণে দীর্ঘ সময় লেগেছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যে আমাদের টিমের কেউ হাল ছাড়েনি। সবাইকে অনুরোধ করবো, হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আমি আত্মবিশ্বাসী, দর্শক সিনেমাটি পছন্দ করবেন। সিনেমাটিতে ‘অবনীতা’ চরিত্রে অভিনয় করা সৈয়দা তিথি অমনিও ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সিনেমার নির্মাতা সৈকত নাসির বলেন, ‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড। তাই চরিত্রটিকে আন্তর্জাতিক মানে পর্দায় তুলে ধরতে প্রযুক্তিগতভাবে যা যা প্রয়োজন, সবকিছুই করার চেষ্টা করেছি। গল্পটিকে প্রযুক্তি ও কল্পনার সমন্বয়ে দর্শকদের সামনে করেছি।’ সিনেমায় আরও অভিনয় করেছেন নায়িকা পূজা চেরি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা