• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে কাঁচারিপাড়ায় দেবরের হাতে ভাবি ও শিশু ভাতিজা খুন নীলফামারীতে জামায়াতের পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কিশোরগঞ্জে পরকীয়ার জেরে হত্যা: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের অবসান ও ঠাকুরগাঁওয়ের অভিভাবক শূন্যতা ‘জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখলে বিএনপিতে পদ থাকবে না’ এমপি জালালের হুঁশিয়ারি আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল! ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ ২৪ বছর ইমামতির পর মাওলানা আবু বকর ছিদ্দিককে বিদায় সংবর্ধনা বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন-মনজুরুল ইসলাম

‘জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখলে বিএনপিতে পদ থাকবে না’ এমপি জালালের হুঁশিয়ারি

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৬ বার
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

​কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

​শনিবার (৩০ মে) পাটমহালে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ দিবসটি পালন করে পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে সকাল ১১টার দিকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

​এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বক্তব্যের শুরুতেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বক্তব্য দেওয়ার আগে আপনাদের সতর্ক করতে চাই, জামায়াতের সাথে যদি আপনাদের কেউ সম্পর্ক রাখেন, তাহলে আপনাদের দলের পদ থাকবে না বন্ধুরা। এরা এখনো আমাদের ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই সরকারকে পতন ঘটানোর জন্য তারা নানা ধরনের ফন্দি-ফিকির করে যাচ্ছে।”

​তিনি আরও বলেন, “এখান থেকে দলটাকে সামনে এগিয়ে নেন, দলটাকে আগলে রাখেন। আমার ত্যাগী ও নুন-খেয়ে টিকে থাকা কর্মীদের মূল্যায়ন করুন, জায়গা দিন। এরা অতীতেও এক ছিল, এখনো টিকে আছে। আর আমাদের মা-বোনদের প্রতি একটু যত্নশীল হওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ মা-বোনরাই এবার নির্বাচনে আমাদের বিরুদ্ধে গেছেন। তাদেরকে টাকা দেওয়া হয়েছে, তাদের কাছে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করা হয়েছে। অথচ এখন সংসদে দাঁড়িয়ে জামায়াতের এমপিরা বলছেন যে, তারা মা-বোনদের কাছে কোনো জান্নাতের টিকিট বিক্রি করেননি। ওরা মিথ্যাবাদী।”

​পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান রিপন, আব্দুস ছাত্তার, এরফান উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “বিগত দিনে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আড়াল করে রেখেছিল। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া এবং তাঁর পরিবারকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মেরে ফেলতে চেয়েছিল; নির্যাতনের আঘাতে এখনো তিনি কষ্ট অনুভব করেন। দেশকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু এ দেশের জনগণ তা হতে দেয়নি। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সরকার বেছে নিয়েছে।”
​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এখনো দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

​এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা