• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ডে দণ্ডিত বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমণ্ডিতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ৪০ বছরের বেশি সময় ধরে সংবাদ বিতরণে নিরলস সুরমান গাজী বহুমাত্রিক প্রতিভা কবি আলমগীর কবীর হৃদয় এর ৪৮ তম জন্মদিন ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত!

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে রণক্ষেত্র

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ পাওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগসহ পাঁচ দাবিকে কেন্দ্র করে মতিঝিল ইসলামী ব্যাংকের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আজ সোমবার (১ জুন) সকালে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের বিক্ষোভ মিছিল দমাতে পুলিশ জলকামান থেকে পানি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

জানা গেছে, আজ সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ হওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগসহ পাঁচ দাবিতে বিক্ষোভ করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস‍্যরা। একই সঙ্গে ছুটিতে পাঠানো ব‍্যাংকটির এমডি মো. ওমর ফারুক খানকে পুনর্বহাল দাবি করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুরুন নবী মানিক বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের জলকামান নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়াসহ লাঠিচার্জের কারণে একশর মতো সদস‍্য আহত হয়েছে। চিকিৎসার জন্য অনেককেই হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে এ ঘটনায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকজনকে চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে; এমন দাবি করেন ঘটনাস্থলে দায়িত্ব পালন করা একাধিক পুলিশ সদস্য।

নুরুন নবী মানিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ হওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগ ছাড়াও ছুটিতে পাঠানো ইসলামী ব‍্যাংকটির এমডি মো. ওমর ফারুককে পুনর্বহাল, এস আলমের ইসলামী ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে বিক্রির মাধ‍্যমে ২০১৭ সালে ব্যাংক দখলের আগের ব্যক্তিদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এর আগে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শত শত লোক জড়ো হতে থাকে আজ সকাল থেকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থান নেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের দমাতে পুলিশ জলকামান থেকে পানি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাসহ লাঠিচার্জ করে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দিলকুশা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অফিসগামীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯টায় ব্যাংকটির সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ শুরু করা হয়। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। একইসঙ্গে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপকালে তারা জানায়, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা