মোঃ জাকির খান টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের গোপালবাড়ীতে এক যুবকের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৬টা ৩০ মিনিটে
ধনবাড়ী উপজেলার যদুনাথপুর গোপালবাড়ী গ্রামের মো. শহিদুল ইসলাম ও মোছাঃ সবুজা বেগমের ছেলে সন্তান মো. সাগর মিয়া (১৯)। নিজ ঘরের আড়ার সঙ্গে ওরনা পেঁচিয়ে আ*-ত্ম*হ’ত্যা করেন ।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
তবে এটা কি সত্যি হ*ত্যা নাকি আ*-ত্ম*হ’ত্যা সাগরের ঝুলন্ত মরদেহটি মাটির সাথে পা ঠেকে আছে এলাকাবাসীর প্রশ্ন কী কারণে তিনি আ*ত্ম*-হ’ত্যা করেছে..?
উল্লেখ্য, এলাকাবাসী থেকে জানা যায়, সাগর ছেলেটি নিয়মিত নে*-শা করত । এবং সে কিছুদিন স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করতো ।
তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধনবাড়ী থানা পুলিশ ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে ।
এ ব্যাপারে বাংলা ৭১ টেলিভিশন কে ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে ।