• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন

প্রতিবেদক / ৭ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান,
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​গত রবিবার (৩১ মে) সন্ধ্যায় কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবণী আক্তার তারানা।

​আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ​আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি,
​আশরাফুল হক দাদন, সভাপতি, কটিয়াদী পৌর বিএনপি,​শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি।
​শফিকুর রহমান বাদল, সহ-সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি।

​এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কটিয়াদী নজরুল একাডেমির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মানবতার অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

​সভা শেষে কবি নজরুলের কালজয়ী গান ও কবিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর মধ্য দিয়ে উপস্থিত সকলে কবির জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা