পঞ্চগড় সদর উপজেলায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আমিনার (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের রায়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে পঞ্চগড় সদর থানায় গত ( ১ জুন) সোমবার নারী ও শিশু নিযার্তন দমন আইনে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে দুই সন্তানের জননী মিনি আকতার।
অভিযুক্ত প্রধান আসামী ধর্ষণের চেষ্টাকারী আমিনার রহমান (৩৫) পিতা : আজিজার রহমান (২) শরিফুল হোসেন(৪০) পিতা মৃত আইনুল হক,(৩) আখিমুল হক (২৫),( ৪) আনিসুর রহমান(৩০) উভয়ের পিতার আজিজার রহমান,(৫)নাসরিন আকতার(৩৭) স্বামী শরিফুল হোসেন,(৬) আজিজার রহমান(৫৫) পিতা মৃত খেরুয়া সর্ব সাং রায় পাড়া সাতমেরা পঞ্চগড়।
মামলা সুত্রে জানা গেছে, গত ২৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী বাড়িতে না থাকায় এই সুযোগে প্রতিবেশী আমিনার স্বামীর বন্ধু হওয়ায় প্রায় সময় বাড়িতে আসা যাওয়া করতো। আমাকে কু-প্রস্তাব দিতো। আমি বিষয়টি আমার স্বামীকে জানাই। আসামীকে সংশোধন হওয়ার কথা বললে আসামী আমিনার কোন প্রকার সংশোধন না হয়ে আমার গতিবিধি অনুসরণ করতে থাকে। বিষয়টি ২ থেকে ৬ নং আসামীগণকে মৌখিক ভাবে জানাইলে তাহারা আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি হুমকি প্রদান করতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসামী আমিনার আমার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে। দুই সন্তানের জননীকে একা পেয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘরে ভিতর নিয়ে যায়। মুখ চাপিয়া ধরে জোরপুর্বক বিছানায় নিয়ে আমার পরনের কাপড় খোলার চেষ্টা করে এবং গালে কামড় দিলে তাহার হাত থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকি। এসময় বাড়ির লোকজন ছুটে এসে ধর্ষণের চেষ্টাকারী
আমিনারকে আটক করে। পরে আমিনারের লোকজন এসে আমার স্বামীকে মারপিট করে এবং আমার তলপেটে স্বজোরে লাথি মারে। আমার রক্তক্ষরণ শুরু হয়। আসামীরা আমার চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারতে থাকে। আসামীরা রাগান্বিত হয়ে আমার পরনের কাপড় টানিয়া ছিড়ে ফেলে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এবং তারা আসামী আমিনারকে জোরপুর্বক ছাড়িয়া নিয়ে যায়। তারা বলে বিষয়টি নিয়ে বাড়া-বাড়ি করলে আমাকে গণধর্ষণ করার ও পরিবারের সবাই হত্যার হুমকি দেয়।
আমার শারিরীক অবস্থা আশংকাজনক দেখে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক আমাকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। আসামীরা মামলার তুলে নেয়ার হুমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছি না।
পরিবারের সদস্যরা জানান, দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ কাউয়ুম জানান,
পঞ্চগড় সদর থানায় গত ১ জুন ধর্ষণের চেষ্ঠার মামলা দায়ের করেছে বাদীনি মিনি আকতার। বিষয়টি তদন্ত করে আসামীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
আসাদুজ্জামান আপেল
পঞ্চগড়।