নিজস্ব প্রতিনিধি,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের র্বোডঘর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে সড়ক পরাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শান্তি আক্তার(৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে|খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ|
ওই নারী হলো উপজেলার আজগানা গ্রামের হালিম মিয়ার মেয়ে| সে মানসিকভাবে অসুস্থ্য ছিলো|
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর জিএম এস কারখানার সামনে সড়ক পার হচ্ছিলো ওই নারী| এসময় চন্দ্রাগামী একটি অজ্ঞাত দ্রুতগতির যাত্রীবাস ওই নারীকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়| পরে স্থানীয়রা ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন| পরে বিষয়টি হাইওয়ে পুলিশকে জানালে হাসপাতালের জরুরী বিভাগ থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন নাওজোর হাইওয়ে পুলিশ|
কোনাবাড়ি নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাতুল আলম জানায় লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে|