• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জয়

প্রতিবেদক / ৭ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো স্থানীয় দলের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ টমাস ডুলির অধীনে দুর্দান্ত পারফরম্যান্সে সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সান মারিনোর সেরাভেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তপু বর্মণ। তার জোড়া গোলেই নিশ্চিত হয় ঐতিহাসিক জয়।

ম্যাচের শুরুতে প্রতিকূল পরিবেশে কিছুটা ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণে ধার বাড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে শেখ মোরছালিনের দারুণ ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান তপু বর্মণ।

গোল হজমের পর ঘুরে দাঁড়ায় স্বাগতিক সান মারিনো। ৩১তম মিনিটে ফিলিপ্পো বেরার্ডির পাস থেকে নিকোলাস জিয়াকোপেত্তি গোল করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে কোচ টমাস ডুলি ছয়টি পরিবর্তন এনে দলে নতুন গতি আনেন। আক্রমণ ও গতি দুটোই বাড়ে বাংলাদেশের খেলায়।

৮৬তম মিনিটে আসে জয়ের মুহূর্ত। হামজার ফ্রি-কিক থেকে তৈরি হওয়া আক্রমণে বিশ্বনাথ ঘোষের শটে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তপু বর্মণ।

শেষ পর্যন্ত রক্ষণে দৃঢ়তা ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে ২০০১ সালে সাহারা কাপে যুগোস্লাভিয়া ও বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেললেও বাংলাদেশ কোনো জয় পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা