• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

৯০ দশকের জনপ্রিয় সিনেমা রিমেকে আগ্রহী মোস্তাফিজুর নূর ইমরান

প্রতিবেদক / ৯ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

বিনোদন ডেস্কঃ

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’-এ সাধু চরিত্রে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের দৃষ্টি কাড়ার পর নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।

তিনি জানিয়েছেন, শুধু অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না; বরং ভবিষ্যতে বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণের দিকেও এগোতে চান। এর অংশ হিসেবে ৯০ দশকের একটি জনপ্রিয় বাংলা সিনেমা আধুনিক প্রেক্ষাপটে রিমেক করার পরিকল্পনা রয়েছে তার।

সম্প্রতি দর্শকপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া সাক্ষাৎকারে ইমরান এসব কথা জানান। তিনি বলেন, সময়োপযোগী নির্মাণশৈলী ও সমকালীন গল্প বলার ধাঁচে পুরনো সেই চলচ্চিত্রকে নতুনভাবে উপস্থাপন করতে চান।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, পরিচালক মেজবাউর রহমান সুমন-এর প্রথম সিনেমা ‘হাওয়া’-তে অডিশন দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সুযোগ পাননি। তার ভাষায়, সময়মতো পরিচয় হলে হয়তো কাজটি করা যেত।

অভিনয়জীবনের শুরু থেকেই নাচ-গান ও গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন ছিল বলেও জানান ইমরান। ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ রিয়েলিটি শো-তে তিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

বর্তমানে তিনি বিভিন্ন ধরণের চরিত্রে নিজেকে ভাঙার পাশাপাশি ভবিষ্যতে পরিচালনায় যুক্ত হওয়ার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা