• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পারমাণবিক সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, আশাবাদী আইএইএ

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন একটি পারমাণবিক কাঠামোগত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, দুই দেশ এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছে যা তাদের মধ্যকার জটিল ও অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ তৈরি করবে।

অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি পারমাণবিক ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বেশ অগ্রসর অবস্থানে রয়েছে। তিনি জানান, সম্ভাব্য এই সমঝোতা উভয় পক্ষকে তাদের বিরোধপূর্ণ বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা ও সমাধানের পথ খুঁজে বের করতে সহায়তা করবে।

গ্রোসি বলেন, “আমাদের মূল্যায়ন অনুযায়ী, তারা একটি পারমাণবিক কাঠামোগত সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। এটি এমন একটি কাঠামো, যা উভয় পক্ষকে প্রয়োজনীয় সময় ও আলোচনার সুযোগ করে দেবে।”

তিনি আরও জানান, আইএইএ উভয় দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও সংস্থাটি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না।

এদিকে মধ্যপ্রাচ্যের চার দেশ—মিশর, জর্ডান, মরক্কো ও সৌদি আরবের অনুরোধে আইএইএ’র এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলার ঘটনায় উদ্বেগের প্রেক্ষাপটে বৈঠকটি আহ্বান করা হয়। ওই হামলার নিন্দা জানিয়ে আইএইএ প্রধান একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য পারমাণবিক সমঝোতার এই অগ্রগতির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা