• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ট্রাম্পের চোখ বন্ধের ভিডিও ঘিরে বিতর্ক, ডেমোক্র্যাটদের ব্যঙ্গ ‘কমান্ডার-ইন-স্লিপ’

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্পকে ব্যঙ্গ করে ‘কমান্ডার-ইন-স্লিপ’ আখ্যা দিয়েছে। তবে হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি এবং তার শারীরিক সক্ষমতা নিয়ে উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই।

গত বৃহস্পতিবার ওভাল অফিসে ‘বিউটিফুল, ক্লিন কোল’ শীর্ষক এক অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রশাসক লি জেলডিন ও স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম বক্তব্য রাখছিলেন। এ সময় ট্রাম্পকে চেয়ার হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। ওই ভিডিও প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওটি সামনে আসার পর ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে ট্রাম্পকে উদ্দেশ করে ‘দ্য কমান্ডার-ইন-স্লিপ’ মন্তব্য করা হয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুলের কার্যালয় এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের রাজনৈতিক টিমও বিষয়টি নিয়ে কটাক্ষ করে।

এদিকে, দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে সমালোচনা করে আসা ট্রাম্প এবার একই ধরনের রাজনৈতিক ব্যঙ্গের মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে।

তবে হোয়াইট হাউস অভিযোগ নাকচ করে জানায়, ভিডিও ক্লিপটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ট্রাম্প পুরোপুরি সুস্থ, সক্রিয় এবং দায়িত্ব পালনে সক্ষম।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে সে সময়ও তিনি ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করেছিলেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টদের বয়স ও স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। জো বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনি ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও দেশটির রাজনৈতিক মেরুকরণের ধারাবাহিকতার অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা