• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

লালপুরে উন্নয়ন কার্যক্রমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

প্রতিবেদক / ৬ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফারজানা শারমীন।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার কাজ করছে। আগামী পাঁচ বছর একই গতিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি ঋণ মওকুফ, কৃষক ও পরিবারভিত্তিক কার্ড প্রবর্তন, ধর্মীয় নেতাদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ এবং সারাদেশে খাল খনন কার্যক্রম চালু করা হয়েছে।

অনুষ্ঠানে লালপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তিনি লালপুর ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন এবং পাবনার ঈশ্বরদীতে কৃষি মেলা ও লিচু উৎসব পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা