• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
রিয়াজুল ইসলাম

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন ২০২৬) রাত ৭টা ৫ মিনিটের দিকে সিংগাইর থানাধীন জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসাদ মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে জামালপুর গ্রামের ফয়সাল আহমেদের বাঁশবাগানের পূর্ব পাশে পায়ে হাঁটা কাঁচা রাস্তা থেকে মোঃ সুজন মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন মিয়ার পিতা মোঃ সিদ্দিক বেপারী এবং মাতা আফিয়া খাতুন। তিনি সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।

অভিযানকালে তার দখল থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, সুজন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা