• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইসরাইলি হামলায় লেবাননে কয়েকজন সেনা নিহত

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি সামরিক যানবাহনে ইসরাইলি হামলায় কয়েকজন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে আলোচনার পর দুই দেশের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তার মাত্র কয়েক দিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানায়, খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানবাহনকে লক্ষ্য করে চালানো এই হামলায় এক কর্মকর্তাসহ একাধিক সেনা সদস্য শহীদ হয়েছেন।

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ রাখবে এবং সীমান্তবর্তী এলাকা থেকে তাদের সরে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী নতুন করে ‘পাইলট জোন’-এ মোতায়েন হয়ে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বলে জানানো হয়েছে।

তবে এই হামলার ঘটনায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা