• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

প্রতিবেদক / ৯ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

রাজশাহী ০৬ জুন ২০২৬।

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজপাড়া থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেই মসজিদ বাকীর পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে বৈদ্যুতিক পোলে ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বাড়ির টিন ও তারের সাথে জড়িয়ে কিশোর সাজ্জাদ ঝুলে ছিলো।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা