• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

৭ কেজি গাঁজাসহ কাশিয়ানিতে যুবক গ্রেফতার

প্রতিবেদক / ৬৪ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ জেলার কাশিয়ানী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।

গতকাল শনিবার দুপুর ১টা ১০ মিনিটে র‌্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর-তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মো: ওসমান সানা (১৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা আসাবুর সানার ছেলে।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা