সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ১ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আরও ৪ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
রোববার (৭ জুন) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় থানা পুলিশের বিভিন্ন টিম এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই মো. মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ নলুয়া এলাকার প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে আসিফ খান (২০) নামে এক যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, এসআই সুজিত চন্দ্র দে ঢাকিরগাঁও এলাকা থেকে নিয়মিত মামলার আসামি আরিফ হোসেন (৪৫)-কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।
এছাড়া, এএসআই মো. অলি উল্লাহ পাটুন এলাকা থেকে জিআর-৫১৫/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি নান্নু পাটোয়ারী (৪৮)-কে, এএসআই মো. আব্দুল্লাহ উত্তর বাকরা এলাকা থেকে জিআর-১২৩/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গিয়াস উদ্দিন (৩৫)-কে এবং এএসআই একেএম মাকসুদুল হক উত্তর বাকরা এলাকায় অভিযান চালিয়ে সিআর-১৬৯৪/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. গোলাম মোস্তফা (৫৩)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।