• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

প্রতিবেদক / ৪ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ও সমঝোতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

শনিবার (৬ জুন) ইরানের আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরান সফরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মহসিন নাকভি। বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক, চলমান আলোচনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রধানমন্ত্রী তাকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠতে এবং একটি কার্যকর সমঝোতার পথ খুঁজে বের করতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া বিশেষ বার্তা ও প্রস্তাব নিয়েই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
সূত্র: তাসনিম নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা