• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মিশরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

প্রতিবেদক / ৮ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের জয়সূচক গোলে মিশরকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো গুইমারেস।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরই মারকুইনহোসের ভুল পাস কাজে লাগিয়ে গোল করেন মোস্তফা জিকো। এতে ম্যাচে সমতা ফেরে এবং নতুন করে লড়াই শুরু হয়।
বিরতির পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করেন। বদলি হিসেবে মাঠে নেমেই নিজের উপস্থিতির জানান দেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। ম্যাচের ৫২তম মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই গোলই ব্যবধান গড়ে দেয়।

দ্বিতীয়ার্ধে তারকা ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহকে মাঠে নামিয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে মিশর। কয়েকটি ভালো সুযোগও তৈরি করে আফ্রিকার দলটি। তবে ব্রাজিলের রক্ষণ ভেদ করে সমতা ফেরাতে পারেনি তারা।

পায়ের পেশিতে চোট থাকায় এই ম্যাচে খেলেননি নেইমার। তাকে ছাড়াই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। যদিও রক্ষণভাগে কিছু দুর্বলতা চোখে পড়েছে। অন্যদিকে সালাহ ও জিকোর নেতৃত্বে মিশর ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আক্রমণে সৃজনশীলতার অভাব ছিল স্পষ্ট।

বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস জোগাবে। বিশেষ করে এন্দ্রিকের গোল এবং তার পারফরম্যান্স দলটির জন্য ইতিবাচক বার্তা হয়ে এসেছে। তবে আসর শুরুর আগে দুই দলকেই নিজেদের দুর্বল জায়গাগুলো নিয়ে আরও কাজ করতে হবে।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন মরক্কোর বিপক্ষে। আর গ্রুপ ‘জি’-তে ১৫ জুন শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা