• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সিঙ্গাপুরে জিমন্যাস্টিক্সে বাংলাদেশের উজ্জ্বল সাফল্য

প্রতিবেদক / ৩ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্সে বাংলাদেশের দারুণ সাফল্য অব্যাহত রয়েছে। দলগত ইভেন্টে আগের দিন দুটি ব্রোঞ্জ জয়ের পর এবার ব্যক্তিগত ইভেন্টে এসেছে দুইটি স্বর্ণপদক, সঙ্গে একটি ব্রোঞ্জ।

প্রতিযোগিতার ব্যক্তিগত বিভাগে বাংলাদেশ জুনিয়র দলের উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক জেতেন। একই দিনে তিনি ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদকও লাভ করেন। একদিনে দুইটি পদক জিতে তিনি টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অন্যদিকে আরেক প্রতিভাবান জুনিয়র জিমন্যাস্ট মেনটন টনি পোমেল হর্স ইভেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১৩.১৫০ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন।

চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মোট ছয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব ইভেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী পারফরম্যান্স চোখে পড়ে। তাদের খেলায় ভবিষ্যতে আরও বড় আসরে দেশের সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ ফাইনাল রাউন্ডে বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিক্স দলের সিনিয়র ও জুনিয়র সদস্যরা আরও ছয়টি ইভেন্টে অংশ নেবেন। সিনিয়র ও জুনিয়র বিভাগে তিনটি করে ইভেন্টে লড়বে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা