• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিসিবি নির্বাচন আজ মিরপুরে, সভাপতি ও পরিচালক পদে ভোটগ্রহণ

প্রতিবেদক / ৪ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটকে ঘিরে স্টেডিয়াম এলাকায় গতকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আলোকসজ্জা ও নানা আয়োজনের মাধ্যমে পুরো এলাকা সাজানো হয়েছে।
এবারের নির্বাচনে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি আগেই নির্ধারিত হয়ে গেছে। এর মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরও ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হবেন। ফলে আজ মূলত ১৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে ১০ জন, ক্যাটাগরি–২ (ঢাকার ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও সার্ভিসেস) থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন।

ক্যাটাগরি–৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার ক্যাটাগরি–১ এ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ক্যাটাগরি–২ অর্থাৎ ক্লাব পর্যায়ে এবারও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। ১২টি পদের বিপরীতে শুরুতে ১৮ জন প্রার্থী থাকলেও তা কমে ১৬ জনে দাঁড়িয়েছে। তবে অনেকেই আগেই বোর্ডে অবস্থান নিশ্চিত করায় নির্বাচনটি কার্যত আনুষ্ঠানিকতা মাত্র বলেই মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা