• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

দিল্লিতে বিজিবি–বিএসএফ বৈঠক শুরু, সীমান্ত ইস্যুতে কঠোর অবস্থান বাংলাদেশের

প্রতিবেদক / ৮ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ভারতের নয়াদিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। চার দিনব্যাপী এ বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আকাশসীমা লঙ্ঘন, পুশইন, আন্তঃসীমান্ত অপরাধসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

বিজিবি সূত্র জানায়, এবারের বৈঠকে মোট ১৬টি এজেন্ডা উত্থাপন করা হবে। এর মধ্যে অগ্রাধিকার পাবে সীমান্ত হত্যা বন্ধ এবং অবৈধ পুশইন রোধ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দুই সহস্রাধিক মানুষকে পুশইনের অভিযোগ তুলে এর ব্যাখ্যা চাইবে বাংলাদেশ পক্ষ।

এছাড়া সীমান্ত এলাকায় ভারতীয় ড্রোন ও হেলিকপটারের অনুপ্রবেশের বিষয়টি এবার জোরালোভাবে তুলে ধরবে বিজিবি। বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট ও খাগড়াছড়ি সীমান্তে এ ধরনের ঘটনা বাড়ছে বলে দাবি করা হয়েছে। আকাশসীমা লঙ্ঘন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।

বৈঠকে তিনবিঘা করিডোর ব্যবহার করে দহগ্রাম–আঙ্গরপোতা এলাকায় অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনসহ উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হবে। পাশাপাশি আখাউড়া সীমান্ত দিয়ে আসা ত্রিপুরার শিল্পবর্জ্যে নদী–খাল দূষণ ও কৃষিজমির ক্ষতির বিষয়টি তুলে ধরে ইটিপি স্থাপনের প্রস্তাব দেওয়া হবে, যার ব্যয়ভার ভারতের পক্ষকে বহনের অনুরোধ জানানো হবে।

প্রথমবারের মতো সীমান্ত নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল ও উসকানিমূলক তথ্য নিয়েও আলোচনা তুলবে বিজিবি। এ ধরনের প্রচারণা দুই দেশের সীমান্তবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে বিএসএফ সীমান্তে হামলা, বেড়া ক্ষতিগ্রস্ত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, বাংলাদেশে কথিত বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম এবং সীমান্ত অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় উত্থাপন করবে বলে জানা গেছে।

চার দিনের এই বৈঠকে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির মহাপরিচালক প্রবীণ কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা