• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিজিবির সতর্কতা ও স্থানীয়দের প্রতিরোধে শেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

প্রতিবেদক / ৪ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি পুশইন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং জনসচেতনতামূলক মাইকিং চালাচ্ছে বিজিবি।

শনিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।

বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১১৮-এর কাছাকাছি এলাকায়, শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ৫ থেকে ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের জন্য জড়ো করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, সীমান্তের কাটাতারবিহীন অংশ ব্যবহার করে জুমার নামাজের সময় তাদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে বিজিবির সতর্ক নজরদারি এবং স্থানীয়দের সক্রিয় সহযোগিতার কারণে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ঘটনার পর সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ৩৯ বিজিবির আওতাধীন সব বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং ও সচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

এ ছাড়া, পুশইন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন দালাল চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা