মোঃ রানা বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি
বেলকুচি উপজেলার মুলকান্দি দশখাদা এবং বেলকুচি পূর্ব পাড়াসহ বিভিন্ন নদী ভাঙ্গান এলাকা পরিদর্শন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
এসময় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে দেখান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ গোলাম আযম। স্থানীয় জনসাধারণের পক্ষে গোলাম আযম বলেন মূলকান্দি দশখাদা বেলকুচি পূর্বপাড়া এবং বড়ধুলের ইউয়নের বিভিন্ন এলাকায় অতি দ্রুত নদী ভাঙ্গন রোদে স্থায়ী বাধ নির্মাণ না করলে।উল্লেখিত এলাকা গুলোর দুই থেকে তিন হাজর বসত বাড়ি কয়েক শত একর ফসলি জমি, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয়, কয়েকটি মসজিদ, হাফেজিয়া ও কিন্ডারগার্টেন মাদ্রাসাসহ অন্যান্য সরকারি স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান কথা গুলো মনোযোগ সহকারে শুনেন,এবং জনসাধারণকে আসস্ত করে বলেন, নদী ভাঙ্গান রোদে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য অতি দ্রুত স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করবো। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুহেনা ফকির ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বেলকুচি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ।