• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেদক / ৪ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত রাহেলা বেগম কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে নিজ বাড়ির পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, গৃহবধূর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা