• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রিয়াদের আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণ

প্রতিবেদক / ৪ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। সতর্কতার কিছুক্ষণের মধ্যেই সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল-খারজ বিমানঘাঁটির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনার পরই এই জরুরি সতর্কতা জারি করা হয় বলে জানা গেছে।

তবে কিছু সময় পরই সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, আল-খারজ অঞ্চলের ‘বিপদ এখন কেটে গেছে’। যদিও কী ধরনের হুমকি বা পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের দিকে সন্দেহের আঙুল ওঠে। তবে ইরান এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে তারা কোনো ধরনের হামলা চালায়নি।

ইরানের একটি সামরিক সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে দাবি করেন, আল-খারজ ঘাঁটিতে ইরানের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এ ঘটনায় জড়িত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা