• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু,থানায় উত্তেজনা ও ঘেরাও

প্রতিবেদক / ৪ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটোচালক জোবায়ের (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা গ্রহণে পুলিশ ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছে—এমন অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা থানা ঘেরাও করে রাখে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু বিচারের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিহত জোবায়ের পাবনা জেলার সদর থানার রাজাপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে অটোচালক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সোয়া ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সোনাকান্দা এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় তারা জোবায়েরকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান মানিক (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং তাকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা