• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোটের ওপরই পিচ ঢালাই

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদর থেকে বাহুবল–রাজাপুর বাজার পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে চলমান সড়ক সংস্কার কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজ, তদারকির ঘাটতি এবং নিয়ম ভঙ্গ করে পিচ ঢালাই চালিয়ে যাওয়ায় পুরো প্রকল্প নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পিচ ঢালার পূর্বে সড়কে যে প্রাইম কোট দেওয়া হয়, তা ৩–৪ দিন আগে প্রয়োগ করা হলেও টানা ভারী বৃষ্টিতে সেটি সম্পূর্ণভাবে ধুয়ে গেছে। ফলে সড়কের কোথাও আর প্রাইম কোটের চিহ্ন নেই। কিন্তু এর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন করে প্রাইম কোট না দিয়েই দীর্ঘ অংশজুড়ে পিচ ঢালাই অব্যাহত রেখেছে।

প্রকৌশল সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাইম কোট ছাড়া পিচ ঢালাই করলে তা টেকসই হয় না এবং অল্প সময়ের মধ্যেই উঠে যাওয়ার আশঙ্কা থাকে। এতে সরকারের কোটি টাকার প্রকল্প অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও কাজের শুরুতেই এমন অনিয়মে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিয়ম না মানলে এই সড়ক কয়েক মাসও টিকবে না।

স্থানীয় বাসিন্দা জুবাঈদ আহমদ বলেন, বারবার অনুরোধ করার পরও কাজের নিয়ম মানা হচ্ছে না। এভাবে চললে সড়ক দ্রুতই নষ্ট হয়ে যাবে।
আরেক বাসিন্দা নুরুদ্দীন বলেন, প্রাইম কোট ছাড়া পিচ ঢালাই সরাসরি অর্থ অপচয়ের শামিল।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, কাজের তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা নজরদারির দুর্বলতাকেই সামনে এনেছে।

তবে এলজিইডির এক সার্ভেয়ার জানান, প্রাইম কোট বৃষ্টি বা যানবাহনের কারণে নষ্ট হয়ে গেলে পুনরায় প্রয়োগ করা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে সেটি না করে পিচ ঢালাই করা ঠিক হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পে শুরুতেই অনিয়ম হলে তা শুধু অর্থ অপচয়ই নয়, বরং জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি জেনে তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা