• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইসলামী ব্যাংক এজেন্টের অর্থ আত্মসাতের অভিযোগে গোপালপুরে মানববন্ধন

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে ইসলামী ব্যাংক গোপালপুর এজেন্ট শাখার গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে গোপালপুর বাজারে ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক অংশ নিয়ে তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরতের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের গোপালপুর এজেন্ট শাখার মালিক ইশফাক ইয়াছিন গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন। এতে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ দ্রুত উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তারা এ ধরনের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ভুক্তভোগীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরে প্রশাসন, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই সময় ইউনিয়ন আমীর মাস্টার আবু তাহের বিএসসি, ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর আবদুল আউয়াল খান, সহ সেক্রেটারি ডাক্তার মাহবুব, সহ সেক্রেটারি নুর উদ্দিন, সহ সভাপতি আলা উদ্দিন মামুন, ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহ সেক্রেটারি ইঞ্জিনিয়ার নুর নবী সহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা