• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মতলব বাজারে ভ্রাম্যমান আদালতে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা

প্রতিবেদক / ৯ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা

চাঁদপুরের মতলব বাজারে লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অপরাধে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ৮ জুন) দুপুরে মতলব বাজারে বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অভিযানে মতলব বাজার ড্রাগ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ফার্মেসীসহ ৪ টি ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তন্মোধ্য রুপা মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা,সুমাইয়া ফার্মেসী ৫ হাজার টাকা, জয় মা ফার্মেসী ৩ হাজার টাকা এবং জাহানারা ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক মো. গোলাম মোস্তফা এবং মতলব দক্ষিণ থানা পুলিশ ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগে বিভিন্ন আইনে ৪ টি ফার্মেসীকে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন , জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা