• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৯ জুন) গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিস। ফলে মিরপুরে প্রথমে ব্যাটিংয়ে নামছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে অস্ট্রেলিয়া। তার ওপর শেষ মুহূর্তে দলে কিছু পরিবর্তন আসায় নিজেদের শতভাগ সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারছে না অজিরা।

অন্যদিকে, বাংলাদেশ মাঠে নামছে পূর্ণ শক্তির দল নিয়েই। তিন পেসার নিয়ে গড়া টাইগারদের বোলিং আক্রমণের পাশাপাশি বড় খবর হলো—২০২২ সালের আগস্টের পর আবারও ওয়ানডে একাদশে ফিরলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আর এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভির ইসলাম

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক/উইকেটকিপার), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা