• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

প্রতিবেদক / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা একটি অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, স্থানীয় শংকর নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা চত্বরের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে এই ভেড়ার খামারটি পরিচালনা করে আসছিলেন। সরকারি জায়গায় অবৈধ দখল ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি নজরে আসলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।

অবশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে তোলা খামারের সকল স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। সোমবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা উচ্ছেদ অভিযান শুরু হয় হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা