• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ বানচাল করতেই বৈরুতে হামলা, অভিযোগ মানবাধিকার সংস্থার

প্রতিবেদক / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক আলোচনা ব্যাহত করার উদ্দেশ্যেই লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল—এমন অভিযোগ তুলেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ডন’ এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলের এ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পুরো অঞ্চলকে বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ওমর শাকির বলেন, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপে মার্কিন প্রশাসনের অসন্তোষের খবর প্রকাশ পেলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না। তার মতে, তেল আবিবের ওপর ওয়াশিংটন তার প্রভাব ও ক্ষমতার উৎসগুলো ব্যবহার না করা পর্যন্ত মৌখিক আপত্তি পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার দাবিও জানায় সংস্থাটি।

ডনের ভাষ্য, ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে হলে যুক্তরাষ্ট্রকে তার কৌশলগত প্রভাব আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা