• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মহিপুরে দেড় কেজি গাজা সহ ইব্রাহিম নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ ইব্রাহিম(৫২) নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী (৪২)শারমিন কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার  (৯জুন ) দুপুর ২টার  দিকে মহিপুর থানা সড়ক মহিপুর গ্রামের টিএন্ডটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত ইব্রাহিম, মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত্যু মোসলেস হাওলাদার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকির হোসন,এসআই মাসুদ খান,এসআই আজাদ সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করেন।  নিজেস্ব তথ্য ও সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে তার দোকান ও বাসা তল্লাশি করে  ১কেজি ৫০০গ্রাম গাজা, ৩৬,৪০০টাকা ও গাজার পুরিয়া তৈরির সরঞ্জাম একটি কাঁচি সহ গ্রেফতার করেন।

অভিযান পরিচালনাকারী মহিপুর থানার এস আই জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা ২০১৮ এর ১৯(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে একাধিক মামলা রয়েছে।

অভিযান পরিচালনার সময় মহিপুর থানা পুলিশের পাশাপাশি স্হানীয় জনতা ফরিদ খান, আনোয়ার জমাদ্দার, মনির সহ অনেকে অভিযান পরিচালনা করতে পুলিশ কে সহায়তা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক মুক্ত মহিপুর গড়ার লক্ষে ও মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাদকের বিস্তার রোধে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা