মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রিয়াজুল ইসলাম
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর তাসনুভা ফিলিং স্টেশনের আম গাছে ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
বর্তমানে তার মৃতদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রয়েছে।