প্রতিনিধি সুব্রত দাশ:
বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটির উদ্যোগে, শ্রী শ্রী পুন্ডরীক ধাম ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিক্রমা করেন ০৫-০৬-২৬ ইং রোজ শুক্রবার।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটির আহ্বায়ক সঞ্জয় দেবনাথ। সদস্য সচিব শিশির দেবনাথ। অর্থ সম্পাদক নিতাই বৈষ্ণব। সিনিয়র কার্যকারী সদস্য রুপন দেবনাথ ও রনি শীল।
এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটির সদস্যবৃন্দ। গীতা স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ সহ প্রমুখ।
গীতার আলোয় জীবন গড়ো মানব জীবন ধন্য করো। আসুন ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন নীলাভূমি পরিদর্শন করি, আধ্যাত্মিক জ্ঞান অর্জন ও ভক্তিতে নিজেদের জীবনকে ধন্য করে তুলি।