• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ প্রতিরোধ গড়ে ম্যাচে ফিরছিল অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত স্পেলে সেই প্রতিরোধ ভেঙে পড়ে, আর শেষ পর্যন্ত বৃষ্টির কারণে থেমে যায় ম্যাচের গতি।

বৃহস্পতিবার (১১ জুন) ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়াকে টেনে তোলেন মানার্স লাবুশানে ও জাভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে এই জুটি ১১৫ বলে ১০৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে কিছুটা স্বস্তি এনে দেন।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৪১তম ওভারে। তাসকিন আহমেদের গতি ও নিখুঁত লাইন-লেংথে প্রথমে বোল্ড হয়ে যান ৪৮ বলে ৫২ রান করা বার্টলেট। পরের বলেই আরেক ধাক্কা দেন এই পেসার- উইকেটে এসে থিতু হতে না পেরে আউট হন অ্যাডাম জাম্পা। তাসকিনের এই টানা আঘাতে অস্ট্রেলিয়ার ইনিংস আবারও বিপর্যয়ের মুখে পড়ে।

৪২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছিল। তবে এরপরই হঠাৎ করেই মিরপুরের আকাশ ভেঙে নামে বৃষ্টি। মাঠ ভিজে যাওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অপর প্রান্তে ধৈর্যশীল ইনিংস খেলছিলেন মানার্স লাবুশানে। তিনি ৮৫ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন, যখন বৃষ্টি এসে খেলার অগ্রগতি থামিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা