• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রতিবেদক / ১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইসলামের বিশুদ্ধ ও প্রকৃত আদর্শ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে ধর্মীয় সংগঠনের কর্মীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বুধবার (১০ জুন) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের থানা রোডস্থ আল-খলিফা কনভেনশন হলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ দক্ষিণ অঞ্চলের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামের সঠিক দাওয়াত ও ঈমান-আমলের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য। এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে কর্মীদের।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, তালামীযে ইসলামিয়া দীর্ঘদিন ধরে ছাত্রসমাজের মধ্যে ইসলামী আদর্শের চর্চা ও প্রচারে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও বাধা অতিক্রম করেও সংগঠনটি আদর্শের পথে অবিচল থেকেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দ্বীনের খেদমতে নিবেদিতভাবে কাজ করে আসছে।

তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা-বিশ্বাস মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। শামসুল উলামা হযরত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) ইসলামী আকীদা ও বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচারে অসাধারণ অবদান রেখে গেছেন। তাঁর জীবন ও ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, একজন মুসলমান যখন নিজের জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করে, তখনই ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। অতীতে নানা অপব্যাখ্যার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হলেও আউলিয়ায়ে কিরামের ভূমিকা ইসলামি আদর্শকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল দায়িত্বশীল সমাবেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আহমদ কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ এহতেরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথিসহ বিভিন্ন পর্যায়ের আলেম, শিক্ষক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে হবিগঞ্জ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক দায়িত্বশীল ও কর্মী অংশ নেন।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা