বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই পথে হাঁটছে। এভাবে চলতে থাকলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি হেলিকপ্টারে নাকি অন্য কোনোভাবে দেশ ছাড়বেন। বিরোধী দলের দাবি মেনে নেওয়া না হলে সব দফা এক দফা দাবিতে এসে ঠেকবে।
তিনি আরও বলেন, সারা দেশে লংমার্চের পক্ষে ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার প্রতিরোধ করতে গতকাল রাত থেকে বিভিন্ন সড়কে ১১ দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে লংমার্চের এই গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।