• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএনএনসহ জনপ্রিয় ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর যেকোনো সময় আসতে পারে এক দফা দাবি : জামায়াত আমির টিভিতে আজকের খেলা শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬ পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে বাবার সামনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা মরহুম আবুল ফরিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের দুর্ভোগ

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মোঃ আশিকুর রহমান বিপ্লব
ভ্রাম্যমাণ আদালত

রাজশাহীর শাহ মখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ডের বিমান চত্বর এলাকায় যুবদল নেতা শাকিলুর রহমান রনের নাম জড়িয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, কয়েকজন চোরকে মারধরের ঘটনায় শাকিলুর রহমান রনের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয়। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি অন্য একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পরে ঘটনাস্থলে এসে শাহ মখদুম থানায় খবর দেন। পরবর্তীতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, কিছু অনলাইন সংবাদমাধ্যম যথাযথ তথ্য যাচাই না করেই শাকিলুর রহমান রনের নাম উল্লেখ করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করেছে।
মানববন্ধনে বক্তারা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের দাবি জানান।
এদিকে, শাকিলুর রহমান রন এক লিখিত বক্তব্যে বলেন, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা