• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটে এ হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, নামাজের সময় মুসল্লিরা মসজিদে জড়ো হলে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের গেটে ধাক্কা দেয়। এরপর গাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়।

পুলিশের আইজিপি জুলফিকার হামিদ জানিয়েছেন, গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে বলেও জানান তিনি।

কোহাট জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর ১৫টি মরদেহ ও ৫০ জনের বেশি আহতকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ও একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর নিরাপত্তার কারণে কোহাট-হাঙ্গু সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। উদ্ধার অভিযান চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা