বিভিন্ন দাবি জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ আট দফা দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি।
সমাবেশে শফিকুর রহমান বলেন, ১১ দলের সঙ্গে ১৮ কোটি মানুষ রয়েছে এবং দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। তিনি বলেন, আট দফা প্রয়োজনে নয় বা দশ দফা হতে পারে, আবার জাতির প্রয়োজনে এক দফাতেও পরিণত হতে পারে। দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাদের মধ্যে বক্তব্য দেন নাহিদ ইসলাম, অলি আহমেদ, মামুনুল হক, মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com