• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

মরহুম আবুল ফরিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম): / ৭ বার
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে মরহুম আবুল ফরিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রমনা ফুটবল একাডেমির আয়োজনে চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিলমারী শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেনিন। খেলায় সভাপতিত্ব করেন ৪ নং রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাইবান্ধা মালিহা ফুটবল একাডেমি ও কুড়িগ্রাম লাইজু কিডস ফুটবল একাডেমি।

ম্যাচের প্রথমার্ধে গাইবান্ধা মালিহা ফুটবল একাডেমি ১-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে খেলায় সমতা ফেরায় কুড়িগ্রাম লাইজু কিডস ফুটবল একাডেমি।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কুড়িগ্রাম লাইজু কিডস ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে হারিয়ে জয়লাভ করে গাইবান্ধা মালিহা ফুটবল একাডেমি।

খেলা পরিচালনায় সহযোগিতা করেন চিলমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসওয়াদ হোসেন রিলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা