• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

পূর্বধলায় গণসংযোগ করেন জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অভি তালুকদার

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি / ৬ বার
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দিলেন জনপ্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান অভি তালুকদার।

​শুক্রবার বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে এই বিশাল শোডাউনটি। মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে সজ্জিত শত শত তরুণ, যুবক ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শোভাযাত্রাটি জারিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়সমূহ প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
​শোডাউন চলাকালে স্থানীয় জনগণ স্লোগানে স্লোগানে ইমরুল হাসান অভি তালুকদারকে স্বাগত জানান। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, প্রবীণদের সালাম জানান এবং তরুণদের বুকে টেনে নেন।

​পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে অভি তালুকদার বলেন, “আমি জারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। চেয়ারম্যান হওয়া আমার মূল উদ্দেশ্য নয়, জনগণের ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে ৪নং জারিয়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিহীন একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

​তিনি আরও বলেন,ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা,স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্হা এবং তরুণ সমাজের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের সমর্থন ও দোয়াই আমার মূল শক্তি।

​এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত সমর্থকরা জানান,ইমরুল হাসান অভি তালুকদার দীর্ঘদিন ধরে ইউনিয়নের সুখে-দুঃখে পাশে আছেন। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তিনি জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে পারবেন বলেই সাধারণ মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা