• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে জাতীয়ভাবে জন্মজয়ন্তী উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৮ মে (২৫ বৈশাখ) কবির স্মৃতিবিজড়িত এই স্থানে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হবে।

নাগর নদীর তীরে অবস্থিত পতিসর কাছারি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনার অন্যতম কেন্দ্র ছিল। ১৮৯১ সালে প্রথম এখানে আসেন কবি এবং সর্বশেষ আসেন ১৯৩৭ সালে। পতিসরে অবস্থানকালে তিনি বহু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছিন্নপত্রের চিঠি এবং ‘বিদায় অভিশাপ’ কাব্যনাট্য রচনা করেন।

এখানে কৃষক ও কৃষির উন্নয়নে নোবেল পুরস্কারের অর্থ থেকে কৃষি ব্যাংকের আদলে কার্যক্রম শুরু করেছিলেন রবীন্দ্রনাথ। এছাড়া তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত কালীগ্রাম রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও রথীন্দ্রনাথ ইনস্টিটিউট এখনও চালু রয়েছে।

১৯৯৩ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পতিসরে জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তী উদযাপন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও উৎসবকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠান উপলক্ষে পতিসর কাছারি বাড়িতে নতুন করে রং-বার্নিশ, প্যান্ডেল ও তোরণ নির্মাণ এবং সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও আয়োজনের প্রধান উপদেষ্টা শেখ রেজাউল ইসলাম রেজু জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রতি বছর দূরদূরান্ত থেকে দর্শনার্থী ও আত্মীয়স্বজনরা পতিসরে আসেন। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন উপলক্ষে জেলা পরিষদের দুটি ডাকবাংলো প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক তদারকি করা হচ্ছে।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী ওমর খৈয়াম এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের আশা, এবারের অনুষ্ঠান হবে আরও বর্ণাঢ্য ও উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা