• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমা প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের শত ডলার ছাড়াল তেলের দাম মোদির নৈশভোজে শি জিনপিং অনুপস্থিত, কারণ জানায়নি চীন এআই উন্নয়নের গতি সীমিত করার আহ্বানে একমত বিশ্বের শীর্ষ প্রযুক্তি নেতারা

এআই উন্নয়নের গতি সীমিত করার আহ্বানে একমত বিশ্বের শীর্ষ প্রযুক্তি নেতারা

আন্তর্জাতিক ডেস্কঃ / ০ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় এ খাতের শীর্ষ তিন প্রযুক্তি নেতা এবার একই অবস্থানে দাঁড়িয়েছেন। তারা মনে করছেন, এআই প্রযুক্তির বিকাশের গতি আপাতত কিছুটা নিয়ন্ত্রিত বা ধীর করা প্রয়োজন, যাতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কমানোর পক্ষে মত দেন। তার এ বক্তব্যের প্রতি সমর্থন জানান ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে ইলন মাস্ক বলেন, দারিও সঠিক কথা বলেছেন। অন্যদিকে স্যাম অল্টম্যানও আমোদেইয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং জানান, তাদের প্রতিষ্ঠানও স্বাধীন তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়নকে স্বাগত জানাবে।

‘সুপারইন্টেলিজেন্ট’ বা অতি-বুদ্ধিমান কম্পিউটার ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি প্রসঙ্গে আমোদেই বলেন, প্রযুক্তির অগ্রগতি পুরোপুরি থামিয়ে দেওয়া যেমন বাস্তবসম্মত নয়, তেমনি অতিরিক্ত দ্রুতগতিতে এগিয়ে যাওয়াও বিপজ্জনক হতে পারে। তার মতে, এআইয়ের সুফল মানবজাতির জন্য নিশ্চিত করতে হলে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, মানুষের সরাসরি নজরদারি ছাড়াই কাজ করতে সক্ষম এআই এজেন্টের সক্ষমতা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে কিছু উন্নত এআই ব্যবস্থা ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অবকাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যা অর্থনৈতিক ক্ষতির কারণও হতে পারে।

সম্প্রতি ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিকে যোগ দেওয়া গবেষক জ্যাকব কক্সনও এআই শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় প্রতিষ্ঠানের সমালোচনা করেন। তার অভিযোগ, স্ব-উন্নয়নশীল এআই মডেল তৈরির প্রতিযোগিতা যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবে ঝুঁকি তৈরি করতে পারে।

এ প্রেক্ষাপটে অ্যানথ্রপিক তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়নে স্বাধীন তৃতীয় পক্ষকে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি এআই উন্নয়নে যুক্ত সব প্রতিষ্ঠানকে অভিন্ন নিরাপত্তা নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন দারিও আমোদেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা