• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

‘টক্সিক’ ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। ৮ আগস্ট প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ‘রকিভাই’খ্যাত যশকে দেখা গেছে একেবারে নতুন ও ভয়ংকর রূপে।

ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এতে যশকে দেখা গেছে দুই ভিন্ন চরিত্রে—দুই ভাইয়ের ভূমিকায়। একজন লম্বা চুলে, অন্যজন ছোট চুল ও ধারালো দাড়িতে। ভিন্ন আদর্শের এই দুই ভাইকে ঘিরেই এগিয়েছে গল্পের রহস্য ও সংঘাত।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এছাড়া নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের উপস্থিতিও ট্রেলারে বাড়িয়েছে কৌতূহল।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর পর যশের এটি প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘টক্সিক’-এর।

এরই মধ্যে ট্রেলারটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন অপেক্ষা, বড়পর্দায় যশের এই নতুন অবতার কতটা ঝড় তুলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা