• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

বিশ বছর পর অভিষেক-রানী

বিনোদন ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে / ২৪ বার
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় দুই দশক পর আবারও রুপালি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে অভিষেক বচ্চন ও রানী মুখোপাধ্যায়কে। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’-এ তাদের দেখা যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ-বাজেট সিনেমায় প্রথমবার শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তার মেয়ে সুহানা খান। শোনা যাচ্ছে, ছবিতে অভিষেককে দেখা যেতে পারে নেতিবাচক চরিত্রে, যেখানে তিনি শাহরুখের বিপরীতে অবস্থান করবেন।

গুঞ্জন রয়েছে, অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রানী মুখোপাধ্যায়। ফলে প্রায় ২০ বছর পর আবারও এই জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ২০০৭ সালের ‘লাগা চুনারি মে দাগ’ ছিল তাদের সর্বশেষ একসঙ্গে কাজ করা সিনেমা।

এদিকে ‘কভি আলবিদা না কহেনা’র পর দীর্ঘ সময় পর শাহরুখ-রানীকেও একই সিনেমায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

শাহরুখ, সুহানা, অভিষেক ও রানীর পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা